নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মৌন মানববন্ধনের মাধ্যমে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। অন্যথায় তাদের রাজপথে নামতে বাধ্য করা হবে বলেও সরকারের প্রতি সতর্কবার্তা দেন তারা।
তারা আরও বলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতেই এই মৌন মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির দিকেও যেতে পারেন বলে ইঙ্গিত দেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়াদা রাজিয়া সুলতানার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা অংশ নেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।