Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কসবায় কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা রিয়াদ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়। অনেক স্থানে টিনের চালা উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।


এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ৫ নং বিনাউটি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ। ঝড়ের পরপরই তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেন।


পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, পানি ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।


এসময় মো. রিয়াজুল ইসলাম রিয়াদ বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের নির্দেশে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। দুর্যোগের এই সময়ে মানুষের পাশে থাকা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, আমরা পাশে থাকবো।


স্থানীয়রা জানান, আকস্মিক এই কালবৈশাখী ঝড়ে তাদের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন সংকটময় মুহূর্তে ত্রাণ সহায়তা পেয়ে অনেকেই কিছুটা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান।


এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।