home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নাশকতাকারীদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না : রিজভী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ২০:০৫

Facebook
Twitter

নাশকতাকারীদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না : রিজভী


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল প্রকার নাশকতা দমনের পাশাপাশি জ্বালাও-পোড়াও বাহিনীকে প্রতিহত করা হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, এই দেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক পরিবেশ। কিন্তু, ঘোলাপানিতে মাছ শিকার করে একদল স্বার্থ হাসিল করতে চায়। জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন মেনে নেবে না।    

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। র‍্যালিটি ঢাকা কলেজ থেকে বের হয়ে সাইন্সল্যাব ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।  

তিনি বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যারা বাহিনী তৈরি করেছে, তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। 

আরও পড়ুন

তিনি অভিযোগ করে বলেন, ৫২-৭১ এর চেতনা মানুষকে মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। অতীতে পাঠ‍্যপুস্তকে রাজনৈতিক পক্ষপাতের মাধ‍্যমে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। 

এসময় তিনি ঢাকা কলেজের অবদান সম্পর্কে বলেন, এই বিদ্যাপীঠ শুধু বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, অনেক কবি সাহিত্য লেখক, সাংবাদিক তৈরি করেছে। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।  



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।