home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার উসকানি দিচ্ছে পতিত ফ্যাসিবাদ : রিজভী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৬

Facebook
Twitter

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার উসকানি দিচ্ছে পতিত ফ্যাসিবাদ : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ। পাশাপাশি, বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে উল্লেখ করে এই জাতিকে ভারতে বসে উসকানি দিয়ে বোমাবাজি করে দমানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনা ফের ব্যাংকে লুটপাট আর বাপের জমিদারি উদ্ধারে টোকাইদের দিয়ে বোমাবাজি করে ফেরার চেষ্টা করছেন। বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে, এই জাতিকে ভারতে বসে উসকানি দিয়ে বোমাবাজি করে দমানো যাবে না। রক্তের দাগ এখনও শুকায়নি।

তিনি আরও বলেন, যিনি আওয়ামী লীগ গঠন করেছিলেন সেই ভাসানীকে আওয়ামী নেতারা ভারতের চর বলেছে। আর আজকে ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা উসকানি দিচ্ছে। তাদের কর্মীরা থানা, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে। গলি থেকে বোমা মারার পাশাপাশি বাসে আগুন দিচ্ছে। আর তাদের নেতারা কলকাতা-দিল্লিতে ফ্ল্যাট কিনছে।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।