home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬

Facebook
Twitter

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির বিরুদ্ধে দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল ঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমানের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই দলের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হবে এই দলের বিরুদ্ধে। অনেক ষড়যন্ত্র হবে মাননীয় নেতা, আপনার বিরুদ্ধে। আপনি দয়া করে সাবধানে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে অনেক কিছু হবে, হচ্ছে। সবকিছু আপনার কাছে পৌঁছায় না। আমাদের কাছে যা আসে, যেগুলো আসে, ইনশাআল্লাহ আপনাকে জানাব। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন পর্যন্ত দলের ভেতর থেকে হচ্ছে, দলের বাইরে থেকে হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।