home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কয়েক বছর রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি : মাহফুজ আলম

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬

Facebook
Twitter

কয়েক বছর রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি : মাহফুজ আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিনিয়োগকারী ও অংশীজনদের আস্থা ফেরাতে এবং রাষ্ট্র পুনর্গঠনে দেশের আগামী কয়েক বছর স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে দ্বিমুখী লড়াই চালিয়ে যেতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, দেশের আগামী কয়েক বছরের জন্য স্থিতিশীলতা এবং বিনিয়োগকারী ও অংশীজনদের আস্থা প্রয়োজন। রাষ্ট্র পুনর্গঠনে বর্তমানে দুটি কাজ একসঙ্গে চালিয়ে নিতে হবে—একদিকে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করা, অন্যদিকে জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন একে অপরের পরিপন্থী নয়। বরং জুলাইয়ের ছাত্র-জনতার সুদৃঢ় সামাজিক-রাজনৈতিক গতিশীলতা (আপওয়ার্ড সোশিও-পলিটিকাল মবিলিটি) বজায় রাখা দরকার।

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, স্বৈরাচারী শাসনের ক্ষত কাটিয়ে উঠতে হলে একটি সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন প্রয়োজন। সে কারণে সবার সম্মিলিত প্রচেষ্টায় আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে সব অনাহুত সংকট দূর করতে হবে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়াই চালিয়ে যেতে হবে। একই সঙ্গে লড়াইয়ের পাশাপাশি দেশ গড়ার কাজও চালিয়ে যেতে হবে।

সতর্কবার্তা দিয়ে মাহফুজ আলম বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ রাষ্ট্রে (ফেইল্ড স্টেট) পরিণত হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে, আর রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। এই দুটির কোনোটিই ঘটতে না দেওয়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।