home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নির্বাচন ফেসবুকে হলে জাতীয় নির্বাচনেও জামায়াত জয়ী হতো: হানিফ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ২২:৫৬

Facebook
Twitter

নির্বাচন ফেসবুকে হলে জাতীয় নির্বাচনেও জামায়াত জয়ী হতো: হানিফ

জাতীয় নির্বাচনেও জামায়াত জয়ী হতো যদি নির্বাচন ফেসবুকে হতো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার (৩০ অক্টোবর) সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২২৭৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬৫১৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রার্থী। হেরে যাওয়ার পর জামায়াত নানা অভিযোগ সামনে নিয়ে আসছে, যদিও এটা তাদের পুরনো চরিত্র।

“এই নির্বাচনে জামায়াত তাদের সর্বশক্তি প্রয়োগ করেছিল। জামায়াতের শীর্ষ নেতারা ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়ে দাঁড়িপাল্লার জন্য প্রচারণা করেছিল।কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। সোশ্যাল মিডিয়ায় জামায়াত এমন হাইপ তুলেছিল, মনে হচ্ছিল নির্বাচনের আগেই জামায়াত জিতে গেছে। এটা শুধু ঠাকুরগাঁও উপনির্বাচনে নয়,জাতীয় নির্বাচনের আগেও জামায়াত সোশ্যাল মিডিয়ায় সেইম ক্যাম্পেইন করেছিল।

তারা সোশ্যাল মিডিয়ায় বিএনপি এবং জামায়তের প্রার্থীদের নিয়ে পুল করেছিল, সেগুলোতে বট বাহিনী ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী দেখানো হয়েছিল।এসবই ছিল মানুষের সাথে জামায়াতের প্রতারণা। বিষয়টা এমন যে, শুধু ঠাকুরগাঁও এর উপনির্বাচনে নয়, জাতীয় নির্বাচনেও জামায়াত জয়ী হতো যদি নির্বাচন ফেসবুকে হতো।কেননা জামায়াতের ভোটার তো জনগণ নয়, তাদের ভোটার হলো বটবাহিনী।আর এই বাহিনী দিয়ে জামায়াত ফেসবুক দখল করে রেখেছে।”



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।