home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রয়াত মান্নাকে স্মরণ করে ওমর সানীর আবেগঘন পোস্ট

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ২২:৪০

Facebook
Twitter

প্রয়াত মান্নাকে স্মরণ করে ওমর সানীর আবেগঘন পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না নেই বহু বছর। কিন্তু সহকর্মী, বন্ধু ও ভক্তদের স্মৃতিতে এখনো জীবন্ত এই অভিনেতা। পর্দার জনপ্রিয়তা ছাড়িয়ে ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিকতার কারণেও অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার প্রয়াত এই নায়ককে স্মরণ করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। মান্নার একটি ছবি প্রকাশ করে তাকে ঘিরে নিজের স্মৃতি ও ভালোবাসার কথা জানিয়েছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মান্নার ছবিটি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘মান্না ভাই, কত হাজার স্মৃতি ফেলে দিলে আমি আপনাকে ভুলতে পারব? থেকে যাবেন মান্না ভাই। আপনি আমার স্মৃতির মধ্যে আছেন, আপনার ওখানে আমার আসা পর্যন্ত থাকবেন। আমিন।’

ওমর সানীর এই কথাগুলোতে ফুটে উঠেছে প্রয়াত সহকর্মীর প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। বিশেষ করে ‘কত হাজার স্মৃতি ফেলে দিলে আমি আপনাকে ভুলতে পারব?’- এই প্রশ্নের মধ্য দিয়ে মান্নার সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের স্মৃতিই যেন সামনে এনেছেন তিনি। সময়ের ব্যবধানে মানুষটি দূরে চলে গেলেও স্মৃতিতে তার উপস্থিতি যে অমলিন, সেই অনুভূতিই প্রকাশ পেয়েছে অভিনেতার লেখায়।

ঢাকাই চলচ্চিত্রে ওমর সানী ও মান্না দুজনই নিজেদের অভিনয় ও জনপ্রিয়তা দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছিলেন। একই সময়ের চলচ্চিত্রাঙ্গনে কাজ করার সুবাদে তাদের মধ্যে ছিল পরিচয় ও সহকর্মীসুলভ সম্পর্ক। মান্নাকে ‘ভাই’ সম্বোধন করে ওমর সানীর এই স্মরণ সেই সম্পর্কের আন্তরিকতার কথাই মনে করিয়ে দেয়।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল চলচ্চিত্রাঙ্গনে। মৃত্যুর এত বছর পরও তার অভিনীত সিনেমা, সংলাপ ও পর্দার উপস্থিতি দর্শকের মনে জায়গা দখল করে আছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।