home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ২১:৩৪

Facebook
Twitter

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি করে রেকর্ড ১৭৫ কোটি রুপি আয় করেছে শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা ‘কিং’।

মুক্তির আগেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে চলেছে বলিউড বাদশা শাহরুখ খান-এর আসন্ন সিনেমা ‘কিং’। ছবিটির মুক্তির আগেই এর আন্তর্জাতিক বা বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি হয়ে গেছে রেকর্ড ১৭৫ কোটি রুপিতে, যা এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে ঘটেনি।সিনেমা দেখুন

আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ‘ফার্স ফিল্মস’। এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে যশরাজ ফিল্মস থাকলেও ‘কিং’-এর ক্ষেত্রে যুক্ত হয়েছে এই নতুন প্রতিষ্ঠান। তবে বিশাল অঙ্কের এই বিনিয়োগ তুলে আনতে বিশ্ববাজারে সিনেমাটিকে প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি ব্যবসা করতে হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রতীক্ষায় থাকা এই সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন তাঁর কন্যা সুহানা খান। এছাড়া দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখার্জির মতো তারকারাও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।