home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নিশো-চঞ্চল-তমাকে ‘খলনায়ক’, বিশেষ চরিত্রে কলকাতার প্রিয়াঙ্কা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ১৬:২৯

Facebook
Twitter

নিশো-চঞ্চল-তমাকে ‘খলনায়ক’, বিশেষ চরিত্রে কলকাতার প্রিয়াঙ্কা

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন ভিকি জাহেদ। নির্মিতব্য এই সিনেমাটির নাম ‘খলনায়ক’। এতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও তমা মির্জা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

সিনেমাটি প্রযোজনা করছে ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো দর্শকনন্দিত সিনেমার পর এবার তারা বড় ক্যানভাসে নিয়ে আসছে ‘খলনায়ক’।

নিজের প্রথম সিনেমা নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, খলনায়ক শুধু একটি গল্প নয়, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী— প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন। আফরান নিশো, তমা মির্জা ও চঞ্চল চৌধুরীর মতো অভিনয়শিল্পীদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, তেমনই আনন্দের।

‘খলনায়ক’ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। ‘খলনায়ক’-এর চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। দেশের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করাটা সবসময়ই আনন্দের ও নতুন চ্যালেঞ্জের। আশা করি দর্শকরা নতুন এক অভিজ্ঞতা পাবেন।

তমা মির্জা বলেন, সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী। গল্পটা অনেক সুন্দর। অভিজ্ঞতাও দারুণ। ‘দাগি’র পর এই সিনেমা দিয়ে ফেরাটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। আমার চরিত্রটিও সুন্দর। তাতে চমক আছে। আশা করছি, দর্শকদের জন্য দারুণ একটি উপহার হতে যাচ্ছে ‘খলনায়ক’।

‘খলনায়ক’-এ আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুশার খান ও সেন্টু। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

সিনেমাটির নান্দনিক দৃশ্যধারণ ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন পরিচালনায় রয়েছেন খ্যাতনামা চিত্রগ্রাহক শুভঙ্কর ভট। পাশাপাশি প্রডাকশন ডিজাইনিং ও আর্ট ডিরেকশনে আছেন ভারতের পরিচিত শিল্প নির্দেশক শিবাজী পাল। তাদের যৌথ দক্ষতা ও অভিজ্ঞতার ছোঁয়ায় সিনেমাটিতে আন্তর্জাতিক মানের ‘লুক অ্যান্ড ফিল’ ফুটে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রযোজনা সংস্থা।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান ও দর্শক চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। ‘খলনায়ক’-এর মাধ্যমে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।

খলনায়ক সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোলাবরেশন করতে যাচ্ছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।