_copy7.webp)
.webp&w=2048&q=75)
দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুরকে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রাওয়ান’ সিনেমার পর আর কোনো পূর্ণাঙ্গ প্রজেক্টে একসঙ্গে দেখা যায়নি বলিউডের জনপ্রিয় এই জুটিকে। এবার শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।
জানা গেছে, শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন ধরে গানটির শুটিং করার কথা রয়েছে শাহরুখ ও কারিনার।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, গানটি বেশ বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকার কণ্ঠও থাকতে পারে। গানটিতে শাহরুখ ও কারিনাকে একেবারে ভিন্ন সাজ ও লুকে দেখা যাবে। নির্মাতাদের প্রত্যাশা, গানটি এ বছরের অন্যতম আলোচিত গান হয়ে উঠবে এবং ‘কিং’-এর অন্যতম বড় চমক হিসেবে দর্শকদের সামনে আসবে।
শাহরুখ-কারিনা জুটির পুরোনো রসায়নও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এছাড়া ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও শাহরুখের সঙ্গে দেখা গেছে কারিনাকে।
এবার দীর্ঘ বিরতির পর এই দুই তারকার পুনর্মিলনের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা। বিশেষ করে ‘রা.ওয়ান’-এর ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাদের রসায়ন এখনও দর্শকদের মনে রয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মিত হচ্ছে বড় বাজেটে। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে মূল চরিত্রে থাকছেন শাহরুখ খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানেরও।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।