home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন তমা রশিদ

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

Facebook
Twitter

গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন তমা রশিদ

বর্তমান সময়ে টেলিভিশনের পর্দা ও ডিজিটাল মাধ্যমে উপস্থাপিকা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন তমা রশিদ। সাবলীল বাচনভঙ্গি, চমৎকার ব্যক্তিত্ব এবং নিজস্ব উপস্থাপনা শৈলীর কারণে দর্শকদের কাছে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

তবে এবার উপস্থাপনার গণ্ডি পেরিয়ে এক নজরকাড়া গ্ল্যামারাস লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন এই পরিচিত মুখ।

সম্প্রতি মেকওভার আর্টিস্ট নাহিদ আহমেদের শৈল্পিক সাজে একটি ভিডিওতে ফ্রেমবন্দি হয়েছেন তমা রশিদ। নাহিদ আহমেদ নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, তমার পরনে রয়েছে একটি অফ-শোল্ডার কালো রঙের গাউন, যার উপরের অংশে বড় বড় সাদা ফুলের চমৎকার থ্রি-ডি নকশা ফুটিয়ে তোলা হয়েছে। পোশাকের রঙের বৈপরিত্যের সঙ্গে মিলিয়ে তাঁর সাজসজ্জাতেও আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। মার্জিত মেকআপের সঙ্গে সামনের দিকে কার্ল করা চুলের স্টাইল (কার্লি আপডু) তাঁর সামগ্রিক চেহারায় এক আভিজাত্য এনে দিয়েছে।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। নিয়মিত উপস্থাপনায় তাঁকে মার্জিত ও পরিচিত রূপে দেখে অভ্যস্ত দর্শকরা এবার তাঁর এই নতুন ফ্যাশন সচেতন ও আকর্ষণীয় লুক দেখে ভূয়সী প্রশংসা করছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।