home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ক্যারিয়ারের নতুন মোড়ে শানায়া

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

Facebook
Twitter

ক্যারিয়ারের নতুন মোড়ে শানায়া

আবারও আলোচনায় বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী শানায়া কাপুর। সম্প্রতি ‘তু ইয়া ম্যাঁয়’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হওয়া এই অভিনেত্রীকে দেখা যেতে পারে বলিউডের আরেক খ্যাতনামা পরিচালক করণ জোহরের নতুন প্রজেক্টে।

আর তা হলো এই পরিচালকের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবার সিনেমা নয়, আসতে যাচ্ছে ওয়েব সিরিজ হিসেবে। আর শানায়াকে এই সিরিজে একসঙ্গে দুই চরিত্রে দেখা যেতে পারে ! ‘ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হতে যাওয়া এই সিরিজটি পরিচালনা করছেন রিমা মায়া।

জানা গেছে, নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘ক্লাস’ এবং ‘ইউফোরিয়া’র মতো হাইপ্রেশার ও জটিল জীবনের মিশেলে নির্মিত হতে যাচ্ছে গল্পটি। এতে ধনকুবের তরুণ-তরুণীদের দ্বন্দ্ব, জটিল বন্ধুত্ব এবং মনস্তাত্ত্বিক সম্পর্কের নানা টানাপোড়েন ফুটিয়ে তোলা হবে। সিরিজটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম জিও-হটস্টারে দেখা যাবে।

কিছু দিন ধরে অনানুষ্ঠানিকভাবে সিরিজের নাম ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩ আফটার দ্য ডার্ক’ নিয়ে আলোচনা চলছে বেশ জোরেশোরেই। আর সে কারণেই নাকি দ্রুত আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিরিজটির মূল নাম ও বাকি কলাকুশলীদের পরিচয় প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ দিয়ে গত বছর বড়পর্দায় আসেন শানায়া কাপুর। সিনেমাটিতে শানায়ার বিপরীতে ছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। কিন্তু মুক্তির পর ছবিটিতে তার অভিনয় নিয়ে আসে মিশ্র প্রতিক্রিয়া।

তবে এরপর অ্যাডভেঞ্চারধর্মী রোমান্টিক থ্রিলার ‘তু ইয়া ম্যাঁয়’তে তার অভিনয় প্রশংসিত হয়। সে ধারাবাহিকতায় এবার তার ক্যারিয়ারে নিচ্ছে নতুন মোড়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।