home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অস্কার দৌড়ে বাংলাদেশের ‘রইদ’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

Facebook
Twitter

অস্কার দৌড়ে বাংলাদেশের ‘রইদ’

বিশ্বচলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে লড়তে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’র দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনেমাটিকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিনেমা হিসেবে ‘রইদ’ চলচ্চিত্রের নাম প্রকাশ করেন।

কমিটি সূত্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। সেগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

পরবর্তীতে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে বাকি ৪টি চলচ্চিত্রের মধ্য থেকে নানা দিক বিবেচনা করে ‘রইদ’কে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. জহিরুল ইসলাম কচির নেতৃত্বে ৬ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি। এই মনোনয়নের মধ্য দিয়ে সিনেমাটি বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক পরিচয়ের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করবে এবং আন্তর্জাতিক দর্শকদের হৃদয় জয় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

উল্লেখ্য, চলতি বছর কোরবানির ঈদে মুক্তির পায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। প্রেক্ষাগৃহে দারুণ চলছে সিনেমাটি। প্রশংসা যেমন মিলেছিল, ব্যবসাও করছে বেশ। নেদারল্যান্ডস এর রট্যারডম, যুক্তরাষ্ট্রের সিয়াটলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল সিনেমাটি। এবার অস্কার দৌড়ে নাম লেখাল এই সিনেমা।

পৌরাণিক গল্পের সঙ্গে সমকালীন সময়ের মেলবন্ধনে নির্মিত রূপকধর্মী গল্প নিয়ে নির্মিত এই সিনেমা। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। ‘রইদ’-এর মূল চরিত্র দুটি—সাদু ও সাদুর বউ। এ দুটি ভূমিকায় আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। চরিত্রের প্রয়োজনে তারা যে সাজ, বেশভূষা ধারণ করেছেন, তাতে বিস্মিত হয়েছে দর্শক-সমালোচক সকলে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।