home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পোস্টারেই আলোচনায় আলিয়া ভাট

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৪

Facebook
Twitter

পোস্টারেই আলোচনায় আলিয়া ভাট

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাচ্ছে ২০২৭ সালের ২১ জানুয়ারি। সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত এই সিনেমার একটি পোস্টার মুক্ত করা হয়েছে সম্প্রতি। সেখানে লাল রঙের সিকুইন পোশাকে দেখা যাচ্ছে আলিয়াকে। চুলে রয়েছে পালকের বিশেষ সাজ।

তার এই ভিনটেজ লুক প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে এটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সিনেমাটির নির্মাতারা পোস্টার প্রকাশ করে লিখেছেন, ‘আগুনও, হৃদয়ের প্রাণও!’

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতা ও তার দল।

সিনেমাটিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দুই সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তাদের ঘিরেই তৈরি হয়েছে গল্পের মূল দ্বন্দ্ব। আলিয়ার চরিত্রকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে একটি প্রেমের ত্রিভুজও তৈরি হবে বলে জানা গেছে।

শুটিং চলাকালে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে রণবীর ও ভিকি কৌশলের বিমানবাহিনীর পোশাকে একটি ছবি বেশ আলোচনায় আসে।

সিনেমাটি বানসালির ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের ছবি হতে যাচ্ছে বলেও জানা গেছে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।

প্রসঙ্গত, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রথমবারের মতো সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় একসঙ্গে অভিনয় করছেন রণবীর, আলিয়া ও ভিকি। একই সঙ্গে প্রায় দুই দশক পর বানসালির সঙ্গে আবারও কাজ করছেন রণবীর। ২০০৭ সালে বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তার।

অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২)-এর পর আবারও বানসালির পরিচালনায় অভিনয় করছেন আলিয়া। রণবীর ও ভিকি এর আগে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ (২০১৮) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। আর আলিয়া ও ভিকিকে দেখা গেছে মেঘনা গুলজারের ‘রাজি’ (২০১৮) সিনেমায়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।