home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হারের পরও সতীর্থকে দোষ দিতে চান না হামজা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬

Facebook
Twitter

হারের পরও সতীর্থকে দোষ দিতে চান না হামজা

শেষ বাঁশি বাজার পর মাঠের মাঝখানে মুখ ঢেকে বসে পড়েছিলেন। ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের সামনে দাঁড়ানোর পরও হামজা চৌধুরীর চোখেমুখে ছিল অবিশ্বাস আর হতাশা। পুরো ম্যাচে লড়াই করে, একের পর এক গোলের সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তের ভুলে হার—ফুটবলের এই নির্মম বাস্তবতা যেন মেনে নিতে পারছিলেন না বাংলাদেশ দলের এই তারকা। তবে শনিবার রাতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হারের পর কোনো সতীর্থকে দোষারোপ করেননি তিনি।

ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে আবদুল সামাদের গোলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ টমাস ডুলি যেমন তরুণ গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছিলেন, মিক্সড জোনে হামজার কথাতেও ছিল একই সুর।

হতাশা নিয়েই হামজা বলেন, ‘আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয়, ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। তারপরও ওরা শুধু একটি সুযোগ তৈরি করেছে, আমরা দুটি দারুণ সুযোগ... এটাই তো ফুটবল, তাই না? এক সুযোগ পেয়েই ওরা গোল দিয়েছে।’

হামজার কথাতেই উঠে এসেছে ম্যাচের চিত্র। প্রথমার্ধের ২৩ মিনিটে শমিত সোমের হেড থেকে বক্সের ভেতরে দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব হোসেন। কিন্তু তাঁর বাঁ পায়ের শট আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। ৪২ মিনিটে জিদান ইউসুফের পাস থেকে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি শুকি ইতোফুসা। তাঁর শট চলে যায় পোস্টের ওপর দিয়ে।

অন্যদিকে, পুরো ম্যাচে হামজাকে আটকে রাখার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। ম্যাচ শেষে দলটির কোচ নলবার্তো সোলানোও স্বীকার করেছেন, বাংলাদেশের অভিজ্ঞ এই মিডফিল্ডারকে বল পায়ে স্বাধীনভাবে খেলতে না দেওয়াই ছিল তাঁদের মূল কৌশল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে অ্যাকিলিস টেন্ডনের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের অভাবও অনুভব করেছে বাংলাদেশ। রক্ষণে সাদের জায়গায় খেলেছেন রহমত মিয়া। ম্যাচ শেষে সাদকে মিস করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে হামজা সংক্ষেপে বলেন, ‘সাদ উদ্দিনকে সব সময়ই মিস করি।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।