_copy7.webp)

ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন আট বছর আগে। এবার ৪৬ বছর বয়সে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে আজ ফোরলির বিপক্ষে খেলবেন তিনি। এই ম্যাচে একটি গোল করতে পারলেই ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁবেন সাবেক এই বার্সেলোনা তারকা।
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। তিন বছর পর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। গত জুনে রাভেন্নার সঙ্গে যুক্ত হন তিনি। ক্লাবটির মালিকানায়ও তার অংশীদারত্ব রয়েছে।
ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে রোনালদিনহো জানিয়েছেন, রাভেন্নার সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে বন্ধুত্ব এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তাকে আবার মাঠে ফেরার আগ্রহ জুগিয়েছে। দীর্ঘ বিরতির পর খেলতে নামার পাশাপাশি রাভেন্নার সমর্থকদের আনন্দ দেওয়ার সুযোগ নিয়েও উচ্ছ্বসিত তিনি।
কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির পরিকল্পনায় ম্যাচের শুরু থেকেই থাকছেন রোনালদিনহো। তাকে অন্তত ৩০ মিনিট খেলানোর প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ২৯৯। ফলে ফোরলির বিপক্ষে একটি গোল করতে পারলে ৩০০ গোলের বিশেষ অর্জনও পূর্ণ হবে।
রাভেন্না ও ফোরলির ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা।
খেলা নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।