home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ খেলেছিলেন মার্টিনেজ

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ক কলম২৪.কম

আপডেট: ২ নভেম্বর ২০২৬, ১৯:৪৭

Facebook
Twitter

ভাঙা আঙুল নিয়েই বিশ্বকাপ খেলেছিলেন মার্টিনেজ

আঙুলের হাড় ভাঙা, তীব্র ব্যথা আর শারীরিক সীমাবদ্ধতা। এত কিছুর পরও ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনকি বিশ্বকাপের পুরো আসরেই তার আঙুলের হাড় জোড়া লাগেনি।

সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন ও এস্তেবান এদুলের ইউটিউব অনুষ্ঠান ‘লস এদুল’-এ এসব অজানা তথ্য জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

মার্টিনেজ জানান, ইউরোপা লিগের ফাইনালে আঙুলে চোট পাওয়ার পর হাসপাতালে পরীক্ষা করালে হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়। বিশ্বকাপে খেলতে পারবেন না ভেবে তখন কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাকে সমর্থনের আশ্বাস দেন।

শেষ পর্যন্ত অস্ত্রোপচার না করেই বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেন মার্টিনেজ। আঙুলে প্লাস্টিকের কাস্ট ও ব্যান্ডেজ ব্যবহার করেন। তার জন্য বিশেষ গ্লাভসও তৈরি করে দেয় অ্যাডিডাস।

চোটের কারণে বিশ্বকাপের শুরুতে স্বাভাবিক ফুটবল নিয়ে অনুশীলন করতে পারেননি তিনি। সুইজারল্যান্ডের ম্যাচের আগপর্যন্ত ভলিবল দিয়ে অনুশীলন চালিয়ে যান। পরে গোলকিপিং কোচ মার্টিন তোকালিকে স্বাভাবিক বল দিয়ে অনুশীলন করানোর অনুরোধ করেন।

বিশ্বকাপ শেষ হওয়ার পরও আঙুলের হাড় ভাঙা ছিল বলে জানান মার্টিনেজ। এখনও তার আঙুল পুরোপুরি স্বাভাবিক হয়নি। ব্যথা কমাতে ভবিষ্যতে অস্ত্রোপচার করানোর প্রয়োজন হতে পারে।

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্বও উড়িয়ে দিয়েছেন তিনি। মার্টিনেজের দাবি, ৫১ দিনের দীর্ঘ সফর, ব্যস্ত সূচি ও বিশ্রামের অভাবে আর্জেন্টিনা দল ক্লান্ত ছিল। তবে অর্থের বিনিময়ে বিশ্বকাপ ফাইনাল হারার অভিযোগকে অসম্ভব বলে মনে করেন তিনি।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।