home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হামজা এলেন, ফারহান-শমিতের অপেক্ষায় বাংলাদেশ

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৪

Facebook
Twitter

হামজা এলেন, ফারহান-শমিতের অপেক্ষায় বাংলাদেশ

একজন এলেন ইংল্যান্ড থেকে, আরেকজনের আসার অপেক্ষা রাত পর্যন্ত, অন্যজন পা রাখবেন পরদিন সকালে! জাকার্তায় বাংলাদেশ দলের ছবিটা যেন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। প্রথমে এসেছিল দল, এরপর এলেন হামজা চৌধুরী। এখন অপেক্ষা ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোমের। লাল-সবুজের এই পুনর্মিলনের মাঝেই সামনে উঁকি দিচ্ছে নতুন এক মঞ্চ-ফিফা আসিয়ান কাপ।ইতিহাসের বই পড়ুন

বাংলাদেশ দল আগেই পৌঁছে গিয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। স্থানীয় সময় আজ সোমবার বিকেলের দিকে সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে তার যাত্রা শেষ হয়েছে, এবার অপেক্ষা জাতীয় দলের জার্সিতে নতুন মিশনে নামার।

হামজার জন্য অবশ্য জাকার্তায় পৌঁছানোর পথটা ছিল বেশ ব্যস্ত। আন্তর্জাতিক বিরতির ঠিক আগে শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে স্টোক সিটির বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচটি ২-১ গোলে হারে তার দল। রাইট ব্যাক হিসেবে শুরু করা হামজাকে ৮০ মিনিটে তুলে নেওয়া হয়।

সেই ম্যাচ শেষ হওয়ার পর খুব বেশি বিশ্রামের সুযোগ ছিল না। ক্লাবের ব্যস্ততা পেছনে ফেলে এবার তার গন্তব্য জাকার্তা। সেখানে অপেক্ষা করছিল জাতীয় দলের সতীর্থরা। হামজা যোগ দেওয়ার খবরটিও বাংলাদেশের প্রস্তুতিতে এনে দিয়েছে বাড়তি প্রাণ।ইতিহাসের বই পড়ুন

তবে পুনর্মিলনের গল্প এখানেই শেষ নয়। ইংল্যান্ড থেকে রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের। প্রথমবার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া এই তরুণকে ঘিরে আলাদা কৌতূহলও আছে। ফারহান এর আগে ফুলহাম অনূর্ধ্ব-২১ ও বোরহ্যাম উডের হয়ে খেলেছেন।

অন্যদিকে কানাডাপ্রবাসী শমিত সোমেরও মঙ্গলবার সকালে জাকার্তায় পৌঁছানোর কথা। ফলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতিতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে বাংলাদেশের দল। আসিয়ান কাপের ২৩ সদস্যের স্কোয়াডে মোট নয়জন প্রবাসী ফুটবলার রয়েছেন!

বাংলাদেশ অবশ্য হামজাদের অপেক্ষায় বসে থাকেনি। রবিবার ভোরেই জাকার্তায় পৌঁছে যায় দল। হোটেলে বিশ্রাম নেওয়ার পর সেদিন রাতেই প্রথম অনুশীলনে নামে তারা। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে খেলোয়াড়দের দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরানোই ছিল প্রথম দিনের মূল লক্ষ্য।ইতিহাসের বই পড়ুন

উরুগুইয়ান ফিটনেস ট্রেনার রাফায়েল ক্যাম্পোসের তত্ত্বাবধানে তাই প্রথম সেশনে বলের চেয়ে শরীরের দিকেই বেশি নজর ছিল। স্ট্রেচিং, রিকোভারি-সব মিলিয়ে ফুটবলারদের শরীরকে ম্যাচের জন্য প্রস্তুত করাই ছিল অগ্রাধিকার।

কারণ সময় খুব বেশি নেই। ২৫ সেপ্টেম্বরই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, আর ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

বাংলাদেশের জন্য এটি আরও বিশেষ এক যাত্রা। ফিফা আসিয়ান কাপে এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে লাল-সবুজের দল। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে এই টুর্নামেন্ট, আর বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, সঙ্গে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

জাকার্তার আকাশে এখন তাই শুধু টুর্নামেন্টের উত্তাপ নয়, একসঙ্গে হওয়ার গল্পও। ঢাকার ক্যাম্প পেরিয়ে কেউ এসেছেন ইংল্যান্ড থেকে, কেউ কানাডা থেকে, কেউ আবার ইউরোপের ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে। সবার গন্তব্য এক-বাংলাদেশ।

হামজা এসে পৌঁছেছেন। ফারহানের অভিষেকের অপেক্ষা, শমিতের আগমনের অপেক্ষা। এরপর অপেক্ষা শুধু মাঠে নামার!




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।