Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


উত্থান আর পতন : নূর মোহাম্মদ

কলম২৪ প্রতিবেদক
কলম২৪ প্রতিবেদকUnknown location

আপডেট: ৮ মে ২০২৬, ০১:১৩

Facebook
Twitter

Article Image

মমতা ব্যানার্জির সৃষ্টি নি:শব্দে, বেড়ে উঠা ধীরে ধীরে। পতন হলো সশব্দে। হেরে যাওয়া, হারিয়ে দেয়া আর হারিয়ে যাওয়ার খেলাই তো রাজনীতি। একটা ম্যারাথন, দীর্ঘমেয়াদী খেলা, সাহসের খেলা, কৌশলের খেলা- হাঁটু কাঁপাদের জন‍্যে এ খেলা নয় । এখানে সাময়িক চিন্তার কোন অবকাশ নেই।


দক্ষিণী সুপারস্টার তামিল সিনেমা ইন্ডাস্ট্রির 'হিট মেশিন' থালাপতি বিজয় কলেজ ড্রপআউট। তাঁর কথা , 'সিংহ সব সময়ই সিংহ।সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কী করে টিকে থাকতে হয়।'


দিদির পতন আর সিংহের উত্থান অন্তর্দৃষ্টিসম্পন্ন ত্রিকালদর্শী চিন্তকদের সামনের খোরাক যোগাবে। রাজনীতির ইতিহাসে উত্থান-পতন আর বিপর্যয় তো অতি সাধারণ বিষয়। এখানে শিকার আর শিকারি ; জালিম আর মজলুমের খেলা চলে অবিরত পালাক্রমে। বিদায়বেলায় দেখতে হয় জীবনের রুদ্ররূপ।


রাজনীতির এই জটিল,কঠিন খেলায় দয়া-মায়ার কোন স্থান নেই। এ খেলায় মান সম্মানের ভয়-ডর বা লাজ-লজ্জা থাকতে নেই।বেমানান !


সময়ের পরিক্রমায় রাজনীতির সুসময় আর দু:সময় দুটোই বড় বেশি এক্সট্রিম হয়ে দাঁড়াচ্ছে। রাজনীতির দু:সময় একজনকে আমির থেকে ফকির আর ফেরেশতা থেকে ইবলিশ বানিয়ে ছাড়ে। যুক্ত হয় নানারকম কল্পকাহিনী, মিথ্যাচার। আর চোর, বাটপারীর তকমা তো আছেই। এককথায় লেংটা করে ছেড়ে দেয়।


আলোচনা সমালোচনা যা- ই হোক না কেন দিনশেষে রাজনীতি রাজনীতিবিদরাই করবেন।দেশ শাসন করার ম‍্যান্ডেট তো একমাত্র রাজনীতিবিদদের।রাজনীতির মান ঠিক করার দায়িত্বও রাজনীতিবিদদের। রাজনীতির পরিপূরক কিছু নেই, এখনো অনাবিষ্কৃত।


নূর মোহাম্মদ 

সাবেক আইজিপি ও সাবেক সংসদ সদস্য



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।