ঢাকায় কনসার্টে গান গাইলেন আতিফ আসলাম!
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় কনসার্টে গান গাইলেন আতিফ আসলাম!

এই খবরটি পড়া হয়েছে: 3 বার

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। নিরাপত্তার কারণে বাংলাদেশে ১৩ ডিসেম্বর তার কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এরপর এই শিল্পী ঢাকার বিভিন্ন জায়গায় প্রাইভেট শো করেছেন বলে খবর পাওয়া গেছে।

এরই মধ্যে আতিফ আজ (১৮ ডিসেম্বর) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশেও কনসার্ট করবেন। যেখানে আতিফ ছাড়াও বাংলাদেশের মিনার ও প্রিতম গান করবেন।

আতিফের এই কনসার্ট ঘিরে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই কনসার্ট এআইইউবিএর নিজেদের মাঠে শুরু হয় দুপুর ২টায়। যেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফরা অংশ নেন।

তবে এই কনসার্টে আতিফের অংশগ্রহণের বিষয়ে গোপন রাখা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে সামাজিক মাধ্যমে বাতিল হওয়া কনসার্ট নিয়ে বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’

তবে আতিফের প্রাইভেট এই কনসার্টগুলো কারা আয়োজন করছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১০

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

১১

২০২৬-এ ম্যানেজ ভোট হয়েছে : রাশেদ প্রধান

১২

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি

১৩

চারদিন পর সিলমারা ব্যালট উদ্ধার

১৪

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের

১৫

সাকিব-মাশরাফিকে দেওয়া গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

১৬

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল

১৭

শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, হট্টগোল

১৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হতে পারেন ফজলুর রহমান!

১৯

হাওরের মানুষের মন বড়: জামায়াতে আমীর

২০