২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

এই খবরটি পড়া হয়েছে: 4 বার

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের হলরুমে এ টি এম আজহারুল ইসলাম বলেন, আমরা দলমত নির্বিশেষে আমাদের এলাকার উন্নয়ন করবো। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, সকলকে নিজের কাজকে সঠিকভাবে করতে হবে। কোন প্রকার অন্যায় কাজ করা যাবে না। ঘুষদুর্নীতি কোন কিছু করা যাবে না। অন্যায়ভাবে কোন মানুষকে হয়রানি করা যাবে না।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ। নিজের ভাষাকে রক্ষা করা। নিজের অস্তিত্বকে রক্ষা করা। তিনি থানা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না। অন্যায়কারীকে কোন ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমার দলেরও কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায়কারীকে আমরা ছেড়ে দেব না। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। মাদক জীবন ধ্বংস করে। মাদক দেশ ধ্বংস করে।

এ পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তাকর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১০

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

১১

২০২৬-এ ম্যানেজ ভোট হয়েছে : রাশেদ প্রধান

১২

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি

১৩

চারদিন পর সিলমারা ব্যালট উদ্ধার

১৪

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের

১৫

সাকিব-মাশরাফিকে দেওয়া গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

১৬

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল

১৭

শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, হট্টগোল

১৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হতে পারেন ফজলুর রহমান!

১৯

হাওরের মানুষের মন বড়: জামায়াতে আমীর

২০