নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি
ডেস্ক রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি

এই খবরটি পড়া হয়েছে: 162 বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিয়ে ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিতেও জয় পায়নি দলটি।

এমনকি নিজের নির্বাচনী দুর্গ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনেও পরাজয় বরণ করেছেন তার ছেলে ওমর ফারুক। এই প্রেক্ষাপটে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন অলি আহমদ।

নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে, সমগ্র জাতিকে বোকা বানানো হয়েছে। দিন-রাত সমানতালে ভোট ডাকাতি হয়েছে। যেসব প্রার্থী সাড়ে ৪টা থেকে ৬টার মধ্যে বেশি ভোট পেয়েছেন, তাদের ব্যালটে ডাবল সিল মেরে বাতিল করা হয়েছে। কোথাও ভোট কম পড়লে নতুন করে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।

এসব কাজে অনেক প্রিসাইডিং কর্মকর্তা সরাসরি জড়িত, যা দেশদ্রোহিতার শামিল।’

নিজের ছেলে ওমর ফারুকের পরাজয় প্রসঙ্গে তিনি দাবি করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওমর ফারুককে ভোট দিলেও প্রশাসন সেই ভোট ‘হাইজ্যাক’ করে তাকে হারিয়ে দিয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি ন্যক্কারজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে অলি আহমদ জামায়াতে ইসলামীসহ জোটের শরিকদের প্রতি একীভূত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এখন আমরা ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় আছি। তবে এই ঐক্যকে সুদৃঢ় করতে হলে আমাদের নতুন নাম ও নতুন প্রতীক প্রয়োজন। এলডিপির ‘ছাতা’, জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ কিংবা ‘শাপলা কলি’ নয়—সবাইকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে এক ছাতার নিচে আসতে হবে।” এতে ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্ত হবে এবং দলগুলোর মধ্যে ভুল-বোঝাবুঝি দূর হবে বলে তিনি মনে করেন।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, ‘১৪০০ মেধাবী সন্তান জুলাই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। মুক্তিযুদ্ধের সময়ও হাজার হাজার প্রাণ ঝরেছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কেউ এসে হেলায় হেলায় রাজত্ব করবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না।’

সর্বশেষে তিনি দাবি করেন, তার দলের প্রার্থীরা হারেননি বরং কারচুপির মাধ্যমে তাদের হারানো হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এলডিপির সাথেই ছিল বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১০

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

১১

২০২৬-এ ম্যানেজ ভোট হয়েছে : রাশেদ প্রধান

১২

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি

১৩

চারদিন পর সিলমারা ব্যালট উদ্ধার

১৪

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের

১৫

সাকিব-মাশরাফিকে দেওয়া গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

১৬

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল

১৭

শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, হট্টগোল

১৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হতে পারেন ফজলুর রহমান!

১৯

হাওরের মানুষের মন বড়: জামায়াতে আমীর

২০