home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হাসান রহিমের কনসার্টের অনুমতি নিয়ে ধোয়াশা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:০৯

Facebook
Twitter

হাসান রহিমের কনসার্টের অনুমতি নিয়ে ধোয়াশা!

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আজ ১৫ নভেম্বর পাকিস্তানি সংগীতশিল্পী হাসান রহিমের কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছে। ‘কাইন আর্ট’ নামের একটি প্রতিষ্ঠান এ কনসার্টের আয়োজন করছে। তবে অনুষ্ঠানটির অনুমোদন নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তথ্যের অমিল দেখা দিয়েছে।


পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহজাহান দাবি করেছেন, কনসার্ট আয়োজনের অনুমতি পেয়েছে আয়োজক প্রতিষ্ঠান। অন্যদিকে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার জানিয়েছেন, তারা এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক অনুমতি পাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সাংস্কৃতিক মন্ত্রণালয় এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দিতে পারে না বলেও জানান তিনি।


রবিবার সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে অনুষ্ঠানটির অনুমোদন প্রক্রিয়া নিয়ে এ ভিন্ন অবস্থানের বিষয়টি সামনে আসে। তবে পুলিশের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার দাবি করা হলেও এ বিষয়ে কোনো অনুমোদনপত্র বা সুনির্দিষ্ট নথি তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা হয়নি।


এদিকে, কনসার্টটি আয়োজনের স্থান নিয়েও অশঙ্কা তৈরি হয়েছে। ইউনাইটেড কনভেনশন সেন্টার কেপিআইভুক্ত এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে এ ধরনের বড় আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।


পুলিশের দাবি করা অনুমোদনটি কোন কর্তৃপক্ষ দিয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ার কথা সাংস্কৃতিক মন্ত্রণালয় জানালেও আয়োজক প্রতিষ্ঠান কোন প্রক্রিয়ায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে? 


কনসার্ট আয়োজনের অনুমোদন নিয়ে দুই সরকারি দপ্তরের বক্তব্যের এই পার্থক্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান কাইন আর্টের কাছ থেকেও অনুমোদনসংক্রান্ত নথি ও তাদের অবস্থান জানতে চেয়ে একাধিকবার ফোন দিয়েও তাদের পাওয়া যায়নি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।