home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৮

Facebook
Twitter

জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে এর সমাধানে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় জ্বালানি সংকটকে পুঁজি করে একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের সমস্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু দল। যেকোনো অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সেই সঙ্গে প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা দরকার বলে জানান তিনি।

বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল তাদের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল। তারাই এখন বাইরে এসে পরিচয় দিচ্ছে। এমনও হতে পারে, গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গুপ্ত তারাই স্বৈরাচারকে সামনে আনার কাজ করছে। একজন আরেকজনকে গুপ্ত রাখার চেষ্টা করছে। কে কাকে গুপ্ত রাখতে চাইছে, তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানাই।

দলের উদ্দেশে তিনি বলেন, বিএনপি রাজপথে ছিল। গুপ্ত অবস্থায় কিছু করেনি। বুক চিতিয়ে মানুষের দাবি নিয়ে সোচ্চার ছিল। গুপ্তরাই ফ্যাসিস্টদের আশ্রয় দিচ্ছে কি না, সেটাই এখন প্রশ্ন।

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যেন কষ্ট না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।