home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নতুন প্রজন্মকে গড়তে জ্ঞানচর্চার বিকল্প নেই: আইনমন্ত্রী

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

Facebook
Twitter

নতুন প্রজন্মকে গড়তে জ্ঞানচর্চার বিকল্প নেই: আইনমন্ত্রী

শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে নতুন প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।


তিনি বলেন, জেন-জি প্রজন্ম ও পরিবর্তনশীল বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বাংলা একাডেমির ‘জিয়া স্মৃতি বইমেলা’র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাজনীতি শুধু ‘জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যাবে না। জ্ঞান, ইতিহাস ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে।


১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যখন দ্বিধাবিভক্ত ছিল এবং স্বাধীনতার ঘোষণা দিতে গড়িমসি করছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন।


পরে বিকেলে শিল্পকলা একাডেমিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের গ্রন্থ ‘শুধু মাধবীর জন্য’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি অংশ নেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, চিফ হুইপসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।