home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গণপতি চক্রবর্তী পরিবার হত্যা: জড়িতদের বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০০:৫৩

Facebook
Twitter

গণপতি চক্রবর্তী পরিবার হত্যা: জড়িতদের বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিচার চেয়ে রাজপথে নেমেছে সচেতন নাগরিক সমাজ।


শুক্রবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এক মানববন্ধন, প্রতিবাদ লিখন ও মৌন অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে মানববন্ধনে সংহতি প্রকাশ করতে আসা সকলের পক্ষে বক্তব্য রাখেন চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরী। 


তিনি বলেন, 'দেশে একের পর এক হত্যা, ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে। ধর্মীয় সংখ্যালঘু তথা হিন্দুরা তুলনামূলকভাবে বেশি আক্রান্ত হলেও আজ কোনো সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই। মানবিক মর্যাদা বিপন্ন, এমনকি নিজ ঘরেও মানুষ আজ অনিরাপদ।'


আয়োজকরা জানান, গণপতি চক্রবর্তী ও তাঁর পুরো পরিবারের হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সকল নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


মানববন্ধনে উপস্থিত গণজাগরণ মঞ্চের সংগঠক ও সাংবাদিক সাকিল আহমদ বলেন, 'বাংলাদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন, পরিবার নিধন, নারী-শিশু ধর্ষণ ও শিক্ষকদের ওপর হয়রানির ঘটনা ঘটেই চলেছে। পুলিশ ও প্রশাসন প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে। এরপরও সুশীল সমাজের নীরবতা হতাশাজনক। এই অসহনীয় বর্বরতা থামাতে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।'



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।