home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব নির্ধারণ হবে, দাবি তমাল মাহবুবের

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪০

Facebook
Twitter

গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব নির্ধারণ হবে, দাবি তমাল মাহবুবের

নেত্রী দেশে ফেরার পর কারাবরণ করতে হলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কে পালন করবেন—এ নিয়ে ইচ্ছাকৃতভাবে কিংবা ভুল বোঝাবুঝির কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অভিনেতা তমাল মাহবুব।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন অভিনেতা তমাল মাহবুব।

তিনি বলেন, ১/১১-এর সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কারাগারে থাকাকালে দলের তৎকালীন ১ নম্বর প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

তমাল মাহবুবের ভাষ্য, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বরাবরই গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বর্তমান কমিটির ১ নম্বর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ২ নম্বর প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী মৃত্যুবরণ করায় গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় পরবর্তী ক্রমে থাকা ৩ নম্বর প্রেসিডিয়াম সদস্যই দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ‘গঠনতন্ত্রের বিধান অনুযায়ীই দলের কার্যক্রম পরিচালিত হবে। অতএব, এ নিয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’

তমাল মাহবুবের দাবি, দলের কার্যক্রম গঠনতন্ত্রের বিধান অনুসারেই পরিচালিত হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।