_copy7.webp)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গত ১৭ বছর ছিল লুটপাটের অর্থনীতি। লুটপাটের বাজেট, লুটপাট একটা সংস্কৃতিতে পরিণত হয়েছিল। শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্টের নামে নানা মুখরোচক কথা আমরা শুনেছি। কিন্তু এম সাইফুর রহমানের সময় কোনো ব্যাংক লুটপাট হয়নি।’
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চয় করেছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটি সাইফুর রহমানের অবদান।’এনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘পরবর্তীতে কোনো অর্থমন্ত্রী সাইফুর রহমানকে ছাড়িয়ে যেতে পারেনি।’ সাইফুর রহমানের মৃত্যু সত্যিই কি সড়ক দুর্ঘটনা, নাকি কোনো ষড়যন্ত্র আছে খুঁজে বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।