home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

Facebook
Twitter

ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ভবিষ্যতে জামায়াত-শিবির কখনো ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা তার একটি প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ডাকসুকে ছাত্রশিবির নিজেদের প্রধান কার্যালয় বানিয়েছে অভিযোগ করে স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‌‘ভবিষ্যতে জামায়াত শিবির কখনো ক্ষমতায় গেলে বাংলাদেশকে যে পাকিস্তানের অংশ বানাবে, ডাকসু সংগ্রহশালা তার একটি প্রমাণ। ডাকসুকে পুরো জামাতিকরণ করেছে শিবির! ডাকসু যেন শিবিরের প্রধান কার্যালয়! আর তার অংশ হিসেবে ডাকসুতে দেশবিরোধী ও ভাষাবিরোধীদের ছবি টাঙিয়েছে জামায়াত-শিবির!’

তিনি আরও লিখেন, ‘ছবি যদি টাঙাতে হয়, তবে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জনগণ কর্তৃক গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবিও টাঙানো উচিত! আর পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে যদি এতো ভালো লাগে, তবে বাংলাদেশ ছেড়ে জামায়াত-শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত! বাংলাদেশে থেকে দেশবিরোধী শক্তিকে প্রাসঙ্গিক করার দুঃসাহস জামায়াত-শিবির কোত্থেকে পায়? সময় থাককে এই শক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, এরা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।