home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দুঃসময়ের দিনগুলোতে ফিরে যেতে চাই না: রিজভী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪

Facebook
Twitter

দুঃসময়ের দিনগুলোতে ফিরে যেতে চাই না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভবিষ্যতে অন্ধকার, দুর্দিন দুঃসময় যাতে ফিরে না আসে। আমরা দুঃসময়ের সেই দিনগুলোতে ফিরে যেতে চাই না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগত জীবনপুরের ভোরবাজার স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের স্মরণ সভা ও তার পরিবারকে উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা দুর্দিন দুঃসময়ে পার করে এসেছি। আমরা অন্ধকার অতিক্রম করে এসেছি। সেই দিনগুলোতে মানুষের কথা বলার অধিকার ছিল না। মানুষের বাঁচার কোনো অধিকার ছিল না। গুম-খুন ছিল নিত্য নৈমিত্তিক বিষয়। তারা কাউকে হত্যা করতে চিন্তা করেনি। হাজারও মানুষের লাশ রাস্তার ধারে, খালের পাড়ে পড়ে থাকত। স্বৈরাচার শেখ হাসিনার লালিত-পালিত পুলিশ বাহিনী রক্ত জরিয়েছে হাজারও মানুষের।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য বিগত সময়ে অনেকে জীবন বিলিয়ে দিয়েছেন। শহীদ হারুনুর রশিদ তেমন একজন। তিনি এ দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়ে গেছেন। তারও স্বপ্ন ছিল, তারও স্বাধীনভাবে বাঁচার অধিকার ছিল। কিন্তু হাসিনার পালিত পুলিশ বাহিনী তাকে বাঁচতে দেয়নি। আপনারা সবাই হারুনের পরিবারের পাশে থাকবেন। আমরা সবাই পাশে থাকব।

রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ের গুম-খুনের শিকার অনেক নেতাকর্মীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের বিএনপি মানবতার রাজনীতি করে। তারই অংশ হিসেবে আজ আমরা শহীদ হারুনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছি।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতি ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইঁয়ার সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জায়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মকছুদুল মোমিন মিথুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী শহীদ হারুনুর রশিদের কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।