_copy7.webp)

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত অডিও ও ভিডিও ফাঁসের দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এসব কনটেন্ট ফ্যাক্ট চেক করে সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন তিনি। এ নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রাশেদ।
পোস্টে আমির হামজার একটি কথিত বক্তব্যও প্রকাশ করেন তিনি। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান— কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পর আমি নিজেই অনুতপ্ত।’
রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও তার হাতে এসেছে। সেগুলো যাচাই করে তথ্যের সত্যতা পেয়েছেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরে একটি অডিওর লিংকও যুক্ত করেন। একই সঙ্গে জামায়াতের পক্ষ থেকে আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার কথা বলেন তিনি।
রাশেদের দেওয়া অডিওতে আরও শোনা যায়, ‘অন্যায় করার পর অনুতপ্ত হলে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের মানুষ হলে।’
কথোপকথনে আরও বলা হয়, ‘আমি বললাম, যদি সুযোগ পাই, লাইনে গেলে হয়তো সাইফুল স্যারকে সঙ্গে নিয়ে আপনাদের বাড়িতে একদিন যাব। অ্যান্টি-আঙ্কেলের কথা, তাদের হাত-পা ধরে দরকার হলে মাফ চেয়ে নেব। এই পর্যন্তই।’
তবে রাশেদ খাঁনের দেওয়া পোস্ট এবং কথিত অডিও-ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন


_copy1.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।