home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিচ্ছেদের জল্পনার মধ্যেই শুভশ্রীর জন্মদিনে রাজের বিশেষ চমক

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১৬:৪১

Facebook
Twitter

বিচ্ছেদের জল্পনার মধ্যেই শুভশ্রীর জন্মদিনে রাজের বিশেষ চমক

টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও ভালোবাসার প্রকাশে কোনো কমতি রাখেন না পরিচালক ও বিধায়ক রাজ।

স্ত্রীর জন্মদিনে ফের এক রোম্যান্টিক চমক দিয়ে আলোচনায় এলেন তিনি। হাতে লাল গোলাপের তোড়া, মুখে মিষ্টি হাসি-এভাবেই বিশেষ দিনটি উদ্‌যাপন করলেন শুভশ্রী।

আজ ৩ নভেম্বর অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৩৬ বছরে পা দিলেন এই অভিনেত্রী। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর একটি সুন্দর ভিডিও প্রকাশ করেন রাজ চক্রবর্তী। ভিডিওতে শুভশ্রীর হাসিমাখা মুহূর্তের সঙ্গে জুড়ে দেওয়া হয় অ্যাশ কিংয়ের গান। ক্যাপশনে রাজ লেখেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ স্বামীর এমন ভালোবাসা ভরা শুভেচ্ছা নজর কেড়েছে অনুরাগীদের।

জন্মদিনের সাজেও নজর কাড়েন শুভশ্রী। তার পরনে ছিল চেক প্রিন্টের কলারযুক্ত স্টাইলিশ পোশাক। কোমরে বেল্টের নকশা ও সামনের বিশেষ কাটিংয়ে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল অভিনেত্রীকে। গাঢ় লিপস্টিক, কানে বড় দুল আর খোলা চুলে ছিল সাবলীল সাজ। হাতে বড় এক তোড়া লাল গোলাপ নিয়ে হাসিমুখে ধরা দেন তিনি।

সম্প্রতি দেবের সঙ্গে ‘দেশু ৭’-এর প্রচার ঘিরে শুভশ্রী ও দেবের অতীত সম্পর্কের রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছিল। তাদের অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে রাজ ও শুভশ্রীর দাম্পত্য জীবন নিয়েও নানা জল্পনা ছড়ান কেউ কেউ। এমনকি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও গুঞ্জন ওঠে। তবে জন্মদিনে রাজের ভালোবাসায় ভরা শুভেচ্ছা যেন সেই সব আলোচনায় নতুন করে ইতি টানল।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েই থেমে থাকেননি রাজ। স্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজন করেছিলেন বিশেষ পার্টিরও। বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডা আর আনন্দে কেটেছে জন্মদিনের রাত।

উল্লেখ্য, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বয়সের ব্যবধান নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। শুভশ্রীর আগে শতাব্দী মিত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজ। পরিচালকের জন্ম ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি। অন্যদিকে শুভশ্রীর জন্ম ১৯৯০ সালের ৩ নভেম্বর। জন্মতারিখ অনুযায়ী, রাজ চক্রবর্তী তার স্ত্রী শুভশ্রীর চেয়ে ১৫ বছর ৮ মাসের বড়। অর্থাৎ বয়সের ব্যবধান প্রায় ১৬ বছর।

২০১৮ সালে বিয়ে করেন রাজ ও শুভশ্রী। বর্তমানে দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে তাদের সংসার। জন্মদিনে স্বামী, সন্তান ও কাছের মানুষদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।