home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ডিসেম্বরেই মিমির সুখবর!

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭

Facebook
Twitter

ডিসেম্বরেই মিমির সুখবর!

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তার বিয়ে কবে— এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে অনুরাগীদের মধ্যে। আর এর মধ্যেই ছড়িয়ে পড়েছে আসছে ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি! এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এসেছে এক ব্যক্তির সঙ্গে মিমির ছবি।

জানা গেছে, পূজার সময় বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে সিদ্ধার্থ নামের ওই ব্যক্তির সঙ্গে ছবিটি তোলা হয়। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি দেখা গেছে। সবাই ধারণা করছেন সিদ্ধার্থের সঙ্গেই গাঁটছাড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী।

সূত্র অনুযায়ী, সিদ্ধার্থ চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। যদিও মিমি কিংবা সিদ্ধার্থ কেউই এখনও সম্পর্ক বা বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, পূজার আবহেই তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।

এমনকি বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে। কেনাকাটা থেকে নিমন্ত্রণপত্র বিলি— বিয়ের আনুষঙ্গিক কাজ এগিয়ে চলছে বলেও দাবি সূত্রের। জানা গেছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করছেন মিমি। সম্ভাব্য বিয়ের ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে পাহাড়ি শহর কালিম্পংয়ের নাম। তবে বিয়ের তারিখ বা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

সব মিলিয়ে মিমির বিয়ের খবর এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও জল্পনার পারদ ক্রমেই চড়ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।