home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হাসপাতালের আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১৭:২৩

Facebook
Twitter

হাসপাতালের আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

ভালো নেই কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদ। চার দিন ধরে হাসপাতালে লড়ছেন অসুস্থতার সঙ্গে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চলছে তার চিকিৎসা।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। অভিনেতার অসুস্থতার খবর জানিয়ে তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিকে মামুনুর রশীদের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, অভিনেতা নিউমোনিয়ায় ভুগছেন। তার অবস্থা জটিল। বুধবার তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন অভিনেতাকে দ্রুত সুস্থ করে তোলার।

এর আগে গত বছরের এপ্রিলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানকার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে সেখানকার বাড়ি ফেরেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পর অভিনয়েও ফিরেছেন মামুনুর রশীদ। শুধু তাই নয়, কিছুদিন আগে তিনি নেপালে গিয়ে সেখানকার স্থানীয় একটি মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন।

উল্লেখ্য, দেশের মঞ্চ ও অভিনয় অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মামুনুর রশীদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংস্কৃতিতে নিবেদিত রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্দেশক হিসেবেও তার খ্যাতি ও অবদান অসামান্য। নাট্যকলায় অবদানের জন্য ২০১২ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।