সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)
.webp&w=2048&q=75)
বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিলেন লিওনেল স্কালোনি। তবে সেই অনিশ্চয়তা অনেকটাই কাটছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে নতুন চুক্তির দিকে এগোচ্ছেন বিশ্বকাপজয়ী কোচ। সবকিছু পরিকল্পনামতো এগোলে অন্তত ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটেই থাকবেন তিনি।
স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তিটি হতে পারে দুই বছরের। সঙ্গে আরও দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে, যা কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন ৪৮ বছর বয়সী এই কোচ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি।
ইনফোবায়ের তথ্য অনুযায়ী, স্কালোনিকে ইতোমধ্যে দুটি প্রস্তাব দিয়েছে এএফএ। আগে যেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ছিলেন, এখন আলোচনায় এগোতে আগ্রহ দেখিয়েছেন তিনি। তার প্রতিনিধি মাতিয়াস আলদাওয়ের সঙ্গে আলোচনা চলছে।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্কালোনি। তখন বলেছিলেন, “আমি কী করতে চাই, সে বিষয়ে একটা ধারণা আছে। চুক্তির মেয়াদ শেষ করব, এরপর দেখব।” সেই মন্তব্যের পরই তার বিদায়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
তবে বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক বিরতির জন্য স্কালোনির দল নির্বাচনও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, আগুস্তিন জিয়াইসহ বেশ কয়েকজন তরুণকে রেখেছেন তিনি। প্রথমবার ডাক পেয়েছেন রোমান ভেগা, তোবিয়াস আন্দ্রাদা ও লিওনেল ফ্লোরেসের মতো ফুটবলাররাও।
নতুন চুক্তি হলে স্কালোনির তৃতীয় বিশ্বকাপ চক্র শুরু হবে। তার অধীনে ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা, আর ২০২৬ বিশ্বকাপে খেলেছে ফাইনাল। তবে তার কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। সহকারী ওয়াল্টার স্যামুয়েল প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে পারেন বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর।
খেলা নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)


.webp&w=2048&q=75)