home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ১৭ নভেম্বর

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৮

Facebook
Twitter

শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ১৭ নভেম্বর

বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দিতে না পারায় ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির নতুন তারিখ নির্ধারণ করে দেন বলে প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান।

এ মামলার অন্য আসামিরা হলেন—সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ২০২৫ সালের ১৭ জুন মামলাটি দায়ের করেন। মামলাটি শেয়ারবাজার থেকে অর্থ লোপাট, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও হিসাব ব্যবহার করে ‘ধারাবাহিক লেনদেন, প্রতারণামূলক লেনদেন, জুয়া ও ফাটকা কারবারের মাধ্যমে’ নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে শেয়ারবাজারে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান বলে অভিযোগ করা হয়েছে।

এভাবে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই অর্থকে ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে বর্ণনা করা হয়েছে এজাহারে।

অভিযোগে বলা হয়েছে, আবুল খায়ের হিরু তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া তার নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, আবুল খায়ের হিরু শেয়ারবাজারে যেসব কোম্পানির শেয়ারে কারসাজি করেছিলেন বলে অভিযোগ, সেগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারস রয়েছে। এসব কোম্পানির শেয়ারে সাকিব আল হাসানও বিনিয়োগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযোগ, এসব বিনিয়োগের মাধ্যমে সাকিব আল হাসান শেয়ারবাজারে কারসাজিতে ‘সহায়তা’ করেন এবং সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা ‘রিয়ালাইজড ক্যাপিটাল গেইন’-এর নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।

এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছিল। একই ঘটনায় আবুল খায়ের হিরুসহ আরও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

তবে সাকিব আল হাসানের বিরুদ্ধে করা এ মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনগত প্রক্রিয়া এগোবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।