home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আসিয়ান কাপে কাউকে ভয় পাচ্ছে না বাংলাদেশ

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৫

Facebook
Twitter

আসিয়ান কাপে কাউকে ভয় পাচ্ছে না বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে প্রতিপক্ষের চেয়ে শক্তিমত্তায় পিছিয়ে বাংলাদেশ। তবে এই দলের অন্যতম বড় শক্তি, হার না মানা মানসিকতা। সীমিত সামর্থ্য নিয়েও লড়াইয়ের মানসিকতা রাখার কথা জানিয়েছেন হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি জানান, বাংলাদেশ কাউকে ভয় পেয়ে খেলবে না।

হামজা বলেন, আমরা এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত। আমাদের জন্য এটি বড় একটি সুযোগ। কারণ, এমন কিছু দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি, যারা আমাদের চেয়ে এগিয়ে। তাই অভ্যন্তরীণভাবে আমাদের লক্ষ্য হলো যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি, আমরা কী করতে সক্ষম।

ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য শেখারও একটি প্রক্রিয়া। যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং আশা করি, দেশকে গর্বিত করতে পারব।’

আসিয়ান কাপে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া বিপক্ষে। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে বাস্তব ধারণা আছে হামজার। র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা দলটির দলে মানসম্পন্ন খেলোয়াড় এবং ভালো কোচ আছেন বলে মনে করেন তিনি।

হামজা জানান, তারা অবশ্যই ভালো র‍্যাঙ্কিংয়ে আছে। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, খুব ভালো একজন প্রধান কোচও আছেন। একটি দেশ হিসেবে তারা ফুটবলের ওপর অনেক গুরুত্ব দেয়। তাই আমার মনে হয়, তাদের খুব ভালো একটি দল আছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।