_copy7.webp)

১২০ মিনিটেও গোল হলো না। শেষ পর্যন্ত টাইব্রেকারেই মীমাংসা হলো নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালের। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন।
পোল্যান্ডের লজে রোববারের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল। টাইব্রেকারে স্পেনের জয়ের নায়ক গোলরক্ষক লাইয়া লোপেজ। উত্তর কোরিয়ার চো ইয়োন-আ ও পাক ইল-সিমের দুটি শট ঠেকিয়ে দেন তিনি।
ফাইনালটি স্টেডিয়ামে বসে দেখেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এটি স্পেনের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
স্প্যানিশ ফুটবলের জন্য এই সাফল্য আরেকটি বিশ্বশিরোপা যোগ করল। দেশটির সিনিয়র নারী ও পুরুষ দলও বর্তমানে নিজ নিজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।
শিরোপা হারালেও এবারের আসরে বিরল এক কীর্তি গড়েছে উত্তর কোরিয়া। পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি তারা। নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে বর্তমান রানার্সআপরা।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ইতালিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কলম্বিয়া।
খেলা নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।