home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫

Facebook
Twitter

অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল

বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখলো ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে হারের মুখ থেকে ফিরে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফলে ২০০১ সালের পর থেকে চলা ব্রাজিলের বিপক্ষে ২৫ বছরের জয়ের খরা দূর করতে পারলো না অস্ট্রেলিয়া।

২০০১ সালে কনফেডারেশন কাপে ১-০ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও সেই সুযোগ সামনে এসেছিল। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে রায়ান জাম্পসের গোলে ম্যাচে সমতা ফেরায় সেলেসাওরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচটিতে একাধিকবার চেষ্টা করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। আর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ইরাকুন্দার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

৬৮ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে ফ্রি-কিক নেন ইরাকুন্দা। বাঁ পায়ের দারুণ শটে বলটি দেয়াল পেরিয়ে নিচের দিকে নেমে হুগো সুজাকে পরাস্ত করে জালে জড়ায়। ব্রাজিল ওই গোলে পিছিয়ে পড়ে।

পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারবে বলে মনে হচ্ছিল না। তবে অবিশ্বাস্যভাবে ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে রাফিনহার অ্যাসিস্টে গোল করে ব্রাজিওকে সমতায় ফেরান ও হার এড়ান রায়ান জাম্পস।

ম্যাচের শেষদিকে নিজেদের শেষ সুযোগ থেকেই গোল করে ব্রাজিল। কর্নার থেকে ভেসে আসা বল রায়ান লাফিয়ে হেডে করেন এবং বল জালে পাঠান। বলটি বিচের গায়ে লেগে দিক পরিবর্তন করার পরই জালে জড়ায়। আর ওই গোলেই ব্রাজিলকে ইতিহাসে দ্বিতীয়বারের মতো হারানোর স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায় অজিদের।

পুরো ম্যাচে একাধিকবার মোট ১৬টি শট নেয় ব্রাজিল। ১৬ শটের ৫টি রাখে তারা লক্ষ্যে। অন্যদিকে ৭টি শটের দুটি লক্ষ্যে রাখে অস্ট্রেলিয়া। ম্যাচে ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ব্রাজিল আর ৩৬ শতাংশ ছিল অস্ট্রেলিয়ার দখলে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।