home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৭

Facebook
Twitter

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

এশিয়ান গেমসের শুরুটাই ভালো হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে রীতিমতো উড়ে গেছে পিটার বাটলারের দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল।

প্রথমার্ধে উত্তর কোরিয়া ৭-০ গোলে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে ছিল। ম্যাচটি শেষ হয়েছে ১০-০ গোল ব্যবধানে। যে কোরিয়া মাস পাঁচেক আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে লড়াই করে জিতেছে। সেই উত্তর কোরিয়া এবার নাস্তানাবুদ করেছে বাংলাদেশকে। যা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরাজয়।

বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার তার কৌশল নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ। আজ একাদশে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপণাকে নামাননি। কোরিয়ার মতো দলের সঙ্গে এমন একাদশ বড়ই সমালোচনার। যদিও বাটলারের একগুয়ে চলমান রয়েছে অনেক দিন থেকেই।

বাফুফে এশিয়ান গেমসের প্রস্ততির জন্য চীনে দুই সপ্তাহ অনুশীলন করিয়েছে। এরপর উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এশিয়া কাপে খেলা বাংলাদেশের এমন পারফরম্যান্স ও দীর্ঘদিনের অনুশীলন সব কিছুই আজ উড়ে গেছে।

টোকিও জাপানের রাজধানী। ২০২১ সালে অলিম্পিক এখানে অনুষ্ঠিত হয়েছিল। এবার এশিয়ান গেমস মূলত নাগোয়ায়৷ টোকিওতে শুধু সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরপরও গেমস উপলক্ষ্যে টোকিওতে তেমন কোনো উন্মাদনা কিংবা সাজ চোখে পড়েনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।