কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে এতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারীরা (এফডব্লিউএ)। কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রভাতী সরকার, সেলিনা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, নাজমুল হক, আলম মিয়া, মুন্না আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘এক দফা এক দাবি, নিয়োগবিধি বাস্তবায়ন চাই।’ তারা আরও হুঁশিয়ারি দেন— দাবি দ্রুত মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ের মাসিক রিপোর্ট, দৈনিক সেবা কার্যক্রম এবং সেবা সপ্তাহসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানা গেছে।
মন্তব্য করুন