যথাসময়েই নির্বাচন হবে: ইসি
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যথাসময়েই নির্বাচন হবে: ইসি

এই খবরটি পড়া হয়েছে: 2 বার

চোরাগোপ্তা হামলা কিংবা নাশকতা চালিয়ে নির্বাচনে প্রভাব ফেলা যাবে না বলে মনে করে নির্বাচন কমিশন। রোববার (১৪ ডিসেম্বর) তারা এ কথা জানিয়েছে।

তফসিল ঘোষণার পর দিনই শরিফ ওসমান হাদির ওপর হামলা ও দুটি নির্বাচন অফিসে আগুনের চেষ্টার পর এদিন নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে কমিশন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবেন।’

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দীর্ঘ এই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের মতামত তুলে ধরে নির্বাচন কমিশনকে। সেই তথ্য তুলে ধরে কমিশনার সানাউল্লাহ বলেন, ‘এর আগে অপারেশন ডেভিল হান্ট চলাকালে গ্রেপ্তার হওয়া বেশির ভাগ আসামী কারামুক্ত হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে পাশের মানুষটি নিয়ে সতর্ক থাকতে হবে। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত না হয়, সেই বার্তা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা করে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা। তাদেরকে সফল হতে দেওয়া হবে না।’

Facebook Comments Box

Comments

comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্লাবফুট শিশুদের অভিভাবকদের সচেতনতা সভা

ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক

নতুন দিগন্তের পথে বাংলাদেশ: নবনির্বাচিত প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি

২১ ফেব্রুয়ারি ছিলো অন্যায়ের প্রতিবাদ : এ টি এম আজহারুল

এবার ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

‘মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে’ : অনন্যা আফরিন

ট্রেন্ডি শাড়িতে র‍্যাম্প কাঁপালেন আঁখি আফরোজ

অনন্যার র‍্যাম্প পারফরম্যান্স, করতালিতে ভাসলো ‘লাভ ফ্যাশন’

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

১০

মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

১১

২০২৬-এ ম্যানেজ ভোট হয়েছে : রাশেদ প্রধান

১২

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে : কর্নেল অলি

১৩

চারদিন পর সিলমারা ব্যালট উদ্ধার

১৪

ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের

১৫

সাকিব-মাশরাফিকে দেওয়া গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

১৬

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল

১৭

শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, হট্টগোল

১৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হতে পারেন ফজলুর রহমান!

১৯

হাওরের মানুষের মন বড়: জামায়াতে আমীর

২০