home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৯৭, উদ্ধার বিদেশি পিস্তল-হাতবোমা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৪

Facebook
Twitter

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৯৭, উদ্ধার বিদেশি পিস্তল-হাতবোমা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, পাঁচ রাউন্ড গুলি, ইয়াবা ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০, মতিঝিল বিভাগে ৬৪, ওয়ারী বিভাগে ৬০, উত্তরা বিভাগে ৪২, গুলশান বিভাগে ৪১, লালবাগ বিভাগে ৪৩ এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ এবং এক লিটার কাঁচা পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।