home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাবেক সাঈদ খোকন গ্রেপ্তার

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২০

Facebook
Twitter

সাবেক সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।

তবে কোন মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১।

পরে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাঈদ খোকন ও তাঁর বোনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলার অনুমোদন দুদকের
সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।