_copy7.webp)

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে ব্লক রেইড জোরদার করেছে ডিএমপি।
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান ও ব্লক রেইড জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা ‘লকডাউন’ এবং ঝটিকা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ দিনে ৭০টির বেশি যানবাহনে অগ্নিসংযোগ এবং প্রায় ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেখানে দলীয় কার্যালয় দখল, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, টুঙ্গিপাড়া থানায় হামলা এবং পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনার পর রাজধানীতে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর নাশকতায় জড়িত ব্যক্তিরা রাজধানীতে এসে আত্মগোপন করে বড় ধরনের অঘটন ঘটাতে পারে এমন আশঙ্কায় ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে। পাশাপাশি নগরজুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যে-কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানী নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।