_copy3.webp)

হাওরাঞ্চলের কৃষকদের খোঁজ খবর নিতে ডিঙ্গাপুতা হাওর পরিদর্শন করেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শনিবার (১১ এপ্রিল) নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপুতা হাওরে বোরোধান কাটা উদ্বোধন শেষে হাওরের কৃষকদের দুঃখ, দুর্দশার কথা শোনেন। এবং তাদের সমস্যা সমাধানের আশ্বস্ত করেন।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বৃষ্টির কারণে হাওরে অতিরিক্ত পানি জমে থাকায় বাঁধ কেটে দেয়া হচ্ছে এবং স্যালো মেশিন দিয়ে সেচের মাধ্যেমে পানি কমানো হচ্ছে আবার কোন কোন জায়গায় বাঁধ দেওয়া হচ্ছে। কৃষকদের ফসলের যাতে কোন ক্ষতি না হয়।
বাবর বলেন, আল্লাহর রহমতে এবার হাওরে খুব সুন্দর ফসলের ফলন হয়েছে। কৃষকরা যাতে দ্রুত ফসল কেটে ঘরে তুলতে পারে সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছে।
তিনি জেলেদের উদ্দেশ্য আরও বলেন, সামনে তিন থেকে চার মাস আপনারা হাওরের পোনা মাছ ধরবেন'না। বৈশাখ থেকে জুলাই-আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত। আমি নিজেও পোনা মাছ ছাড়বো। সেই পোনা বড় হবে। এবং অনেক সম্পদ হবে। আপনারা গ্রামে গ্রামে কমিটি গঠন করবেন যাতে কেউ পোনা মাছ না ধরতে পারে। প্রশাসনকে বলে দিয়েছি যেখানেই কারেন্ট জাল পাবে সেখানেই পুড়িয়ে দেওয়া হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।