home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ধনবাড়ীতে শর্টসার্কিটে আগুন, পুড়ে ছাই বসতঘর; নিঃস্ব পরিবার

মো. নূর নবী শেখ
মো: পলাশ ইসলাম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১৮:২২

Facebook
Twitter

ধনবাড়ীতে শর্টসার্কিটে আগুন, পুড়ে ছাই বসতঘর; নিঃস্ব পরিবার

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিলকুকড়ী গ্রামে মো. আব্দুল খালেকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ধনবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মো. আব্দুল খালেক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সারা জীবনের কষ্টার্জিত আয় ও জমানো সম্পদ আজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা কোনো কিছুই রক্ষা করতে পারিনি। এখন পরিবার নিয়ে কোথায় থাকব, কীভাবে চলব, তা বুঝতে পারছি না।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি সরকারিভাবে আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবারটির সবকিছু হারিয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির দুরবস্থার কথা বিবেচনা করে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।