home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো’:হামিম

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ২০:১৬

Facebook
Twitter

‘মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো’:হামিম

জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও তার দোসরদের বের করে আইনের মুখোমুখি করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পোস্টে শেখ তানভীর বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলকাতা নিষিদ্ধ পল্লীতে অবস্থানরত সাদ্দাম গং হইতো ভুলে গিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রলীগ নিপীড়কদের ১৬ জুলাই কান ধরে উঠ-বস করিয়ে নাকে খত দিয়ে উত্তম-মাধ্যম দিয়ে এই ক্যাম্পাস থেকে বিতারিত করেছিল। মানচিত্রদেখুন

হামীম উল্লেখ করেন, জঙ্গী স্টাইলে ভিডিও বার্তা দেওয়া সাদ্দামকে বলি -এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গী মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিলো। সৎ সাহস থাকলে আমাদের মুখোমুখি হও। নির্লজ্জতার এমন উচ্চতায় গিয়েছো যে মুখোমুখি হবার কিংবা মুখ দেখানোর সৎ সাহসটুকু হারিয়েছো।

তিনি হুঁশিয়ারি দেন, মনে রাখবে- তুমি জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।