_copy7.webp)

‘গণহত্যাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কখনো বাংলাদেশে ফিরে আসবে না’—বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
তিনি দাবি করেন, শেখ হাসিনার যদি সৎ সাহস থাকতো, তাহলে ৫ আগস্ট তিনি পালিয়ে যেতেন না।
সোমবার (৯ নভেম্বর) ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার খবর প্রকাশের পর দলীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি দেশে আসেন, তাহলে সরকারের বক্তব্য অনুযায়ী, বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যেভাবে দেশে আসেন, সেভাবেই আসবেন। আর সেটি হবে তার রায় কার্যকরের জন্য।’
তিনি বলেন, ‘এই পাসপোর্টের আবেদন বাংলাদেশে আসার জন্য কিংবা নেতাকর্মীদের সান্ত্বনা দেয়ার জন্য যতটা না, তার চেয়ে বেশি অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট তৈরি ও সেটি ব্যবহারের চেষ্টা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘দুই বছরের মধ্যে ভারত বুঝতে পেরেছে, শেখ হাসিনা তাদের জন্য বোঝা হয়ে উঠেছেন। পাশাপাশি শেখ হাসিনাও বুঝতে পারছেন, ভারত তাকে আর আগের মতো রাখতে চাচ্ছে না। কারণ, একজন গণহত্যাকারী ও পলাতক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে দেশটির সম্পর্ক ভালো রাখা খুবই কঠিন।’
রাজনীতি নিয়ে আরও পড়ুন









সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।